1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

ফলোআপ চিকিৎসায় লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে শিগগিরই তিনি ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানীতে রওনা হবেন।

বিএনপি সূত্রে আরও জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকদের মতে, তার পূর্ণ সুস্থতার জন্য আন্তর্জাতিক মানের ধারাবাহিক চিকিৎসা প্রয়োজন। এই প্রেক্ষাপটেই লন্ডন সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো নির্বিঘ্ন করতে ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিএনপি। দলের একাধিক সিনিয়র নেতার মতে, ‘বিএনপি চেয়ারপারসনের সুস্থতা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রায় এক মাস একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করেন। সেখান থেকেই তিনি ফলোআপ চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে ছেলেসহ পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে গত ৬ মে তিনি দেশে ফিরে আসেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews