1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

‘বড় নাশকতার পরিকল্পনা’, সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিলেট প্রতিনিধি

রেললাইনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারদের মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার আগের রাতে ফেঞ্চুগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুরের মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুরের সায়মন আহমদ (২০), কায়েস্তগ্রামের মুহিবুল ইসলাম কাওসার, এবং হবিগঞ্জের বড়গাঁওয়ের সিজিল চৌধুরী।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এসব নেতাকর্মী মাইজগাঁও রেলস্টেশন, উপজেলা পরিষদ এবং শাহজালাল সারকারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইন খুলে নাশকতা চালানোর পরিকল্পনা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সিলেট–মৌলভীবাজার আঞ্চলিক সড়কের কচুয়াবহর এলাকায় চেকপোস্ট বসিয়ে কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে কাবিলুর রহমান স্বীকার করেছে যে, তারা যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই নাশকতার পরিকল্পনা নেয়।

তিনি বলেন, “তারা ফেঞ্চুগঞ্জে রেললাইনের স্লিপার খুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করেছিল।”

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম, স্কচটেপ, মারবেল, বালতি ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews