1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের দুই সদস্যের গুলির ঘটনা: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাক্ষ্য

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান সাক্ষ্য দিয়েছেন। তিনি জানান, গণ-অভ্যুত্থানের সময় একটি ভবনের রডে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করেছিলেন এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও এএসআই চঞ্চল চন্দ্র সরকার। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জবানবন্দিতে বলা হয়েছে, ওই সময় ছাত্র-জনতার ওপর চায়নিজ রাইফেলসহ আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। এ ঘটনায় নাদিম ও মায়া ইসলাম নামে দুইজন নিহত হন এবং শিশু মুসা গুলিবিদ্ধ হয়।

মামলায় মোট পাঁচজন আসামি—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার। চঞ্চল বর্তমানে কারাগারে, বাকি চারজন পলাতক। বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews