1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

মৌলভীবাজারে পিবিআই হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ের হাজতখানা থেকে মো. মকদ্দোছ মিয়া (৩৫) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত মকদ্দোছ কমলগঞ্জ উপজেলার পতনউশার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে।

পিবিআই জানায়, কমলগঞ্জের নন্দগ্রামে লিটন হত্যা মামলার আসামি হিসেবে মকদ্দোছ সম্প্রতি আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হাজতে রাখা হলে ভোরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত ৯ আগস্ট নন্দগ্রামে লিটনের গলাকাটা মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার হয়। এ ঘটনায় মকদ্দোছ গা-ঢাকা দিয়েছিলেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews