1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের ডিআইজির ভাড়া বাড়িতে মাসে ২২ ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৪ আদাবরে নালা সংস্কারের নামে অর্থ আদায়ের অভিযোগ, আলোচনায় ছাত্রদল নেতা নয়ন ৮১ বছরে জাতিসংঘ: প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান ঘোচানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১২ নম্বরের কালশী রোডে অবস্থিত ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের একটি ভবনে অবস্থিত।

হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আশপাশের মানুষ ভবন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত হয় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের দ্বিতীয় তলায়, যেখানে অনুষ্ঠান চলছিল। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে কমিউনিটি সেন্টারটি, আর ছয়তলায় একটি গার্মেন্টস কারখানা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের একাধিক দল রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews