1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

শিশুকে চড়, বাবাকে গ্রেফতার: জেনেভা ক্যাম্পের ঘটনায় তদন্ত শুরু

  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানের সময় এক শিশুকে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।

ভিডিওতে দেখা যায়, পুলিশের সদস্যরা এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন। এ সময় তার সাত-আট বছরের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বাবাকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর উপস্থিত কেউ শিশুটির গালে চড় মারলে সে আরও জোরে কান্না শুরু করে। পরে শিশুটিকে জোর করে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনায় পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, “একটি শিশুর সঙ্গে এমন ব্যবহার কখনোই মানবিক হতে পারে না।” অন্য এক মন্তব্যে বলা হয়েছে, “যে চড় মেরেছে, সে হয়তো কোনোদিন বাবা হয়নি।”

তবে কিছু নেটিজেন দাবি করছেন, গ্রেফতার হওয়া ব্যক্তি আওয়ামী লীগ কর্মী এবং শিশুটিকে চড়টি মেরেছিলেন পুলিশের সদস্য।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন,“ভিডিওটি আমাদের নজরে এসেছে। গ্রেফতারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে, তখন কেউ একজন তাকে চড় মারে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

ঘটনার পটভূমিতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুই পক্ষের সংঘর্ষে মো. জাহিদ নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। নিহত জাহিদ হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে রুস্তম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারের সময়ই তার ছোট মেয়ের সঙ্গে ঘটনাটি ঘটে।

শুক্রবার রুস্তমসহ চারজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews