1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মো. আলতাফুর রহমান (নাজমুল হাসান)কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় বিএনপি নেতৃত্ব।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিল্লাদ হোসেন মিরাশদার এবং যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে মো. আলতাফুর রহমান নাজমুল হাসানকে অব্যাহতি প্রদান করা হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি, বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় পরিচয়ে প্রভাব খাটানো এবং ভুয়া প্রতিষ্ঠান স্থাপনের মতো কর্মকাণ্ড।

এছাড়া স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের এবং নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় শ্রীমঙ্গল উপজেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়।

গত ১৩ এপ্রিল স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এর তিন দিনের মাথায় দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তার অব্যাহতির খবরে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে আশীদ্রোণ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির অভিযোগ করে আসছিলেন। তারা এখন পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন।

দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। একইসঙ্গে এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদারের একটি বার্তা দেওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews