1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে এমপির বক্তব্য ঘিরে উত্তেজনা, ‘গুপ্ত’ প্রসঙ্গে হট্টগোল

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে সরকারদলীয় এমপি আবদুল ওয়াদুদ ভূঞার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। তিনি বিরোধী দলের তীব্র সমালোচনা করে ‘গুপ্ত’ ইস্যু নিয়ে বক্তব্য দিলে বিরোধীদলীয় সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। এ সময় উভয় পক্ষের সদস্যরা টেবিল চাপড়াতে থাকলে অধিবেশনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার বারবার সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। বুধবার (২২ এপ্রিল) অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে ওয়াদুদ ভূঞা বলেন, চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ওপর হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ‘গুপ্ত’ বিষয়টি উত্থাপন করায় এ হামলার ঘটনা ঘটে এবং এটি দেশের গণতন্ত্রের ওপর আঘাত।

বিরোধী দলের সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদে বিরোধী সদস্যরা গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করছেন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের জনগণ এসব পরিস্থিতিতে নীরব থাকবে না।

এর জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এবং তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বক্তব্যের মাধ্যমে জনগণকে উসকানি দেওয়া হয়েছে কি না।

পরবর্তীতে স্পিকার জানান, বক্তব্যে অসংসদীয় কোনো শব্দ থাকলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, রাজনৈতিক বক্তব্যে এমন ভাষা নতুন নয়, তবে আলোচনার সময় শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews