1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

সিটি করপোরেশন বিল নিয়ে সংসদে বিতর্ক, বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধনী বিল-২০২৬ নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদ বিলটির সমালোচনা করে একে স্থানীয় সরকার ব্যবস্থার জন্য ‘পিঠে ছুরিকাঘাত’ বলে মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, বিলের কিছু ধারা বিএনপির ঘোষিত ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক এবং ‘বিশেষ পরিস্থিতি’ দেখিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের সুযোগ রাখা হয়েছে। এতে দলীয় প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।

সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করছে কি না এ প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি নির্বাচনে কারচুপির অভিযোগও করেন।

অন্যদিকে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব অভিযোগ নাকচ করে বলেন, বিলটি না হলে নির্বাচন আয়োজন ব্যাহত হতে পারে। তিনি দাবি করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews