1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারসহ ৩০ জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ ইরান ইস্যুতে চাপ-সমীকরণ: কেন যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প? রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে; উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মানহানি মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শাবিতে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত, চার মাস পর মিলল খবর গ্রাম পর্যায়ে পৌঁছাবে হৃদরোগ চিকিৎসা, মোবাইল ইউনিট চালুর ঘোষণা তনু হত্যা মামলা: এক দশক পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর সংসদে এমপির বক্তব্য ঘিরে উত্তেজনা, ‘গুপ্ত’ প্রসঙ্গে হট্টগোল ঢাকায় ২৫ এপ্রিল জাতীয় সমাবেশের ঘোষণা জামায়াতে ইসলামীর

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন : পাঁচ দেশের আলেম-ওলামার অংশগ্রহণ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

দেশের চিত্র প্রতিবেদক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। আজ শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশ চলবে বেলা ২টা পর্যন্ত। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা এতে অংশ নিচ্ছেন।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এতে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। সমাবেশ ঘিরে উদ্যান এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মাঠে রয়েছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির স্বেচ্ছাসেবক দল।

সম্মেলনে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত আছেন। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, এবং ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি।

ভারত থেকে অংশ নিচ্ছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। এছাড়া অংশ নিয়েছেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি এবং মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews