1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারসহ ৩০ জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ ইরান ইস্যুতে চাপ-সমীকরণ: কেন যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প? রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে; উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মানহানি মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শাবিতে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত, চার মাস পর মিলল খবর গ্রাম পর্যায়ে পৌঁছাবে হৃদরোগ চিকিৎসা, মোবাইল ইউনিট চালুর ঘোষণা তনু হত্যা মামলা: এক দশক পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর সংসদে এমপির বক্তব্য ঘিরে উত্তেজনা, ‘গুপ্ত’ প্রসঙ্গে হট্টগোল ঢাকায় ২৫ এপ্রিল জাতীয় সমাবেশের ঘোষণা জামায়াতে ইসলামীর

স্কুলছাত্রী আনজুমকে ধর্ষণ ও হত্যা: মৌলভীবাজারে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাফিজা জান্নাত আনজুমকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জেলাজুড়ে উত্তাল প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় উঠেছে। সোমবার (২৩ জুন) মৌলভীবাজার জেলা শহরে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নিহত আনজুম বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিলেন। তার হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বিচারের দাবিতে উত্তাল জনতা

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইমাদ উদ দীন ও আবু সামাদ সুজেল। বক্তারা আনজুম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্ত জুনেল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা জজ আদালতের পিপি ড. আব্দুল মতিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. উমেদ আলী, কুলাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, পৌরসভা জামায়াতের আমীর প্রভাষক তাজুল ইসলাম, এপিপি নিয়ামুল ইসলাম, নিহতের বাবা আব্দুল খালিক, ভাই আফিফ ইসলাম রাদিন এবং সমাজিক সংগঠন স্পন্দনের সভাপতি ইহাম মোজাহিদসহ অনেকে।

শহরজুড়ে বিক্ষোভ মিছিল

সমাবেশ শুরুর আগে আনজুমের গ্রামের শত শত নারী-পুরুষ বাসযোগে শহরে এসে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভে যোগ দেন। চাঁদনীঘাট, চৌমুহনা, প্রেসক্লাব মোড় ও আদালত চত্বরজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢল।

নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ

গত ১২ জুন প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় আনজুম। তার নিখোঁজের দুই দিন পর, ১৪ জুন বিকেলে বাড়ির পাশের ছড়ার ধারে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার পরপরই প্রতিবেশী জুনেল মিয়াকে আটক করে পুলিশ। তদন্তে উঠে আসে, ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ওই ব্যক্তি।

দ্রুত বিচার ও ট্রাইব্যুনাল গঠনের দাবি

বক্তারা অবিলম্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি পাঠানো এবং বিচার প্রক্রিয়া দ্রততম সময়ে সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। প্রশাসনকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews