1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

২০২৩ সালেই ছক: দিল্লি বিস্ফোরণ মামলায় দুই ডাক্তারি পেশাজীবীর দুই বছরের প্রস্তুতির দাবি

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিভিন্ন শহরে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিল জইশ–সংযুক্ত এক ‘হোয়াইট কলার’ জঙ্গিগোষ্ঠী। তদন্তে জানা গেছে, এই নেটওয়ার্কের পরিকল্পনা শুরু হয়েছিল ২০২৩ সালে। দিল্লির লালকেল্লার কাছে আই–২০ গাড়ি বিস্ফোরণের ঘটনায় ধৃত দুই চিকিৎসকের জেরা থেকে এমনই তথ্য পেয়েছে এনআইএ।

লালকেল্লার কাছে বিস্ফোরণে ১৩ জন নিহত হন। ঘটনায় ব্যবহৃত গাড়িটিতে ছিলেন আত্মঘাতী বোমারু উমর মোহাম্মদ, যিনি পেশায় চিকিৎসক। তার সহযোগী ডাক্তার মুজাম্মিল শাকিল বর্তমানে এনআইএ হেফাজতে রয়েছেন। তদন্ত–সংস্থার সূত্র জানায়, শাকিল জেরায় দাবি করেছেন—গত দুই বছর ধরে তারা দেশজুড়ে হামলার পরিকল্পনা করছিলেন এবং ধাপে ধাপে বিস্ফোরণ–সংক্রান্ত উপকরণ সংগ্রহ করছিলেন।

এনআইএ সূত্রের দাবি, সংগঠিত নেটওয়ার্কের দায়িত্ব বণ্টন ছিল সুসংগঠিত। মুজাম্মিল মূলত বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত কাঁচামাল সংগ্রহের দায়িত্বে ছিলেন। তদন্তকারীরা জানাচ্ছেন, গুরুগ্রাম ও হরিয়ানার নুহ অঞ্চল থেকে বড় অঙ্কের অর্থ ব্যয় করে তিনি বিপুল পরিমাণ সার সংগ্রহ করেছিলেন। পরে এসব উপকরণ থেকে উপযোগী উপাদান প্রস্তুতের দায়িত্ব ছিল উমরের ওপর। তদন্তকারীদের বক্তব্য, সার প্রক্রিয়াজাত করতে যে স্থাপনাগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলিও চিহ্নিত করা হয়েছে।

দিল্লি বিস্ফোরণসহ সমগ্র নেটওয়ার্কের অর্থায়ন, পরিকল্পনা এবং সহযোগী চক্রের খোঁজে তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে বলে এনআইএ–র একটি সূত্র জানিয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews