1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে হাইকোর্টে নতুন রিট ক্ষমতার প্রতি বেশি ঝোঁক, সংস্কারে পিছিয়ে বিএনপি: আখতার হোসেনের অভিযোগ জনপ্রত্যাশা পূরণে সেবামুখী প্রশাসন গড়ে তুলতে ডিসিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ইরান ইস্যুতে সামরিক জোটে নয় ফ্রান্স, অবস্থান পুনর্ব্যক্ত সিলেটে নগর সুরক্ষা বাঁধ ও রিভার ড্রাইভ প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর দুর্নীতিতে জড়ালে রেহাই নেই: পুলিশ সদস্যদের সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আজকের ই-পেপার 01/05/2026 ফের জঙ্গি উত্থানের আভাস বর্তমান সময়ে পরকীয়া গাণিতিক হারে বৃদ্ধি ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এআই নিয়ন্ত্রণে দেরি করলে বাড়বে বৈষম্য ও ঝুঁকি: জাতিসঙ্ঘ প্রযুক্তি প্রধান

  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

দেশের চিত্র অনলাইন

জাতিসঙ্ঘের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা ডোরিন বোগডান-মার্টিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে দ্রুত আন্তর্জাতিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে বৈষম্য ও নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে।

জাতিসঙ্ঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) প্রধান ডোরিন বলেন, “আমি চাই এআই মানবকল্যাণে ব্যবহৃত হোক। কিন্তু দ্রুত অগ্রসর হওয়া এই প্রযুক্তির ফলে চাকরি হারানো, ভুয়া কনটেন্ট ছড়ানো ও সামাজিক ভারসাম্য বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

তিনি জানান, এখনো বিশ্বের ৮৫% দেশের কোনো জাতীয় এআই নীতিমালা নেই। অথচ একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও সংলাপ এখন সময়ের দাবি। ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের এআই নীতিতে পার্থক্য থাকায় আন্তর্জাতিক আলোচনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের “কম নিয়ন্ত্রণ, বেশি উদ্ভাবন” কৌশল নিয়ে সরাসরি মন্তব্য না করলেও, তিনি বলেন—“বিচ্ছিন্ন ও খণ্ড খণ্ড উদ্যোগে সমন্বয়হীনতা তৈরি হবে। বৈশ্বিক উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান আসবে না।”

এআই প্রযুক্তির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যখাতে বিপ্লব ঘটাতে পারে এআই। তবে বিশ্বের ২৬০ কোটি মানুষ এখনো ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত—তারা এআই-তেও পিছিয়ে।”

ডোরিন বোগডান-মার্টিন আইটিইউ’র ১৬০ বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব। তিনি নারীদের ডিজিটাল খাতে, বিশেষ করে এআই প্রযুক্তিতে অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

সূত্র: এএফপি/বাসস

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews