1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযান: এক সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পরিচালিত দুটি পৃথক অভিযানে একটি সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে কয়েকটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং বুধবার সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

পানছড়ির অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সংগঠনের সদস্যরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরবর্তীতে সংগঠনটির দুই সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।

অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত অভিযানে গোলাগুলির একপর্যায়ে সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান এবং ২৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং সকল জনগোষ্ঠীর নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews