1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

চট্টগ্রামে আবারও রাউজানে গুলিবর্ষণ, বিএনপির প্রতিপক্ষের হামলায় পাঁচ যুবক গুলিবিদ্ধ

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষের গুলিতে পাঁচ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এর মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেল ও একটি গাড়িতে করে কয়েকজন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমনের বুকে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর।

রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।”

তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। রাতের এ গুলিবর্ষণের ঘটনায় পুরো কোয়েপাড়া এলাকা আতঙ্কে রয়েছে। স্থানীয়রা জানান, পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

রাউজান উপজেলায় গত এক বছরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নতুন করে এই গুলির ঘটনায় এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews