1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের ওপর হামলার আগে পরিবারের কাছে দুঃখপ্রকাশ করেন সন্দেহভাজন হামলাকারী জঙ্গি হামলার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ,সতর্কতা জারি হিংসা করার পরিণতি: ইসলামের দৃষ্টিতে এক মারাত্মক নৈতিক অবক্ষয় চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয়: বাস্তবতা, ঝুঁকি ও ভবিষ্যৎ ভাবনা জ্বালানি তেলসংকটের বৈশ্বিক প্রভাব ও বাস্তবতা মব মানসিকতা: সভ্যতার জন্য এক নীরব হুমকি বিশ্ববিদ্যালয়ে ফের মাথাচাড়া দিচ্ছে ক্ষমতার রাজনীতি: নাহিদ ইসলাম সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা উগ্রবাদী হামলার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদার শাহবাগে ডাকসু নেতাদের ওপর হামলা: ছাত্রদল–শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, উত্তেজনা ছড়াল ক্যাম্পাসে

জঙ্গি হামলার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ,সতর্কতা জারি

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক

দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দরগুলো সব সময়ই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে পরিচালিত হয়। তবে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যা নিয়মিত কার্যক্রমেরই অংশ।

সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এর পরপরই বেবিচক উচ্চমাত্রার সতর্কতা জারি করে এবং বিমানবন্দরে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews