1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সহিংসতা ও নাশকতার অভিযোগ, লন্ডনে এনসিপির ওপর হামলা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পিটিশন ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ হামলা, নিহত ২ প্রতিদিন হলুদ পানি পান করা কি সত্যিই উপকারী? ওজন কমাতে চান? মেনে চলুন ৭টি সহজ অভ্যাস লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষের পর সব বাংলাদেশিকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপির লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত পাঁচ চীনের সামরিক তৎপরতা মোকাবিলায় ২০২৭ সালে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড বাংলাদেশের অর্থনীতিতে মন্দার শঙ্কা, বড় সংকটে ব্যাংক খাত: দ্য ইকোনমিস্ট টং দোকান থেকে শতকোটি টাকার সম্পদ, অনলাইন জুয়ায় রুবেলের উত্থান নিয়ে চাঞ্চল্য

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ আহত, পুলিশের গাড়ি ভাঙচুর

  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারানঘাট গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গোলাম ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সংঘর্ষের সূত্রপাত হয় নজরুল ইসলামের সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা থেকে।

পরে বিকেলে সিরাজ বিশ্বাসের সমর্থকরা বাড়ি ফিরছিলেন, পথে হারানঘাট গ্রামে নজরুল ইসলামের সমর্থকরা তাদের ধাওয়া করে। তারা স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে আশ্রয় চাইলেও, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে গুরুতর জখম করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল জানিয়েছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে জড়িতদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews