1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

দেশে জঙ্গি কার্যক্রম রয়েছে, তবে আতঙ্কের কারণ নয়: তথ্য উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি কার্যক্রম রয়েছে, তবে পরিস্থিতি উদ্বেগজনক নয়। তিনি জানান, অতীত সরকার জঙ্গিবাদ নিয়ে অতিরঞ্জিত প্রচার করেছে, আবার অন্তর্বর্তী সরকারের ‘জঙ্গি নেই’ বক্তব্যও পুরোপুরি সঠিক ছিল না।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, একনেক ১৩ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।

সরকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি মূল্যের প্রভাবে পরিবহন ভাড়া বেড়েছে, তবে ঢাকায় সরকারি ভাড়া অপরিবর্তিত রয়েছে।

এছাড়া সীমান্ত হত্যা কমেছে, হাম প্রতিরোধে টিকাদান জোরদার করা হয়েছে এবং গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী আগস্টে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথাও উল্লেখ করা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews