1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সৌদি রাজধানী রিয়াদের ইয়ামামা প্রাসাদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে সই করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। এতে বৈশ্বিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইসলামাবাদ ও রিয়াদের অভিন্ন প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

বৈঠকে দুই নেতা উভয় দেশের ঐতিহাসিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ইয়ামামা প্রাসাদে পৌঁছালে সৌদি যুবরাজ শাহবাজ শরিফকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

সৌদির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই চুক্তি বহু বছরের আলোচনার ফল এবং নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়।

চুক্তিটি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পাকিস্তানের জন্য এটি অর্থনৈতিক ও সামরিক সমর্থন বাড়াতে সহায়ক হতে পারে, অন্যদিকে সৌদি আরবের জন্য দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করা আঞ্চলিক নিরাপত্তায় কৌশলগত সুবিধা এনে দেবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews