1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স, মধ্যপ্রাচ্যে বদলাচ্ছে কূটনৈতিক সমীকরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বিশ্লেষকরা মনে করছেন, জি৭-এর প্রথম পশ্চিমা দেশ হিসেবে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনবে।

মাখোঁ জানান, “মধ্যপ্রাচ্যে ন্যায্য ও স্থায়ী শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতির অংশ হিসেবেই” এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে নিরস্ত্রীকরণ ও অভ্যন্তরীণ সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ায় এ সিদ্ধান্তে পৌঁছাতে ফরাসি প্রেসিডেন্ট প্রভাবিত হন।

মূলত জুনে নিউইয়র্কে সৌদি আরবের সঙ্গে একটি সম্মেলনে এই স্বীকৃতি ঘোষণা করার কথা ছিল। কিন্তু ইরানে ইসরায়েলের বিমান হামলার কারণে সেই সম্মেলন স্থগিত হয়ে যায়।

বিশ্বজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। ফরাসি সিদ্ধান্ত সরাসরি গাজায় প্রভাব ফেলবে না হলেও, বিভিন্ন রাষ্ট্রকে অনুপ্রাণিত করতে পারে। ইতিমধ্যে কানাডাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি ও মানবিক শর্ত না মানে, তবে তার দেশও সেপ্টেম্বরে একই পদক্ষেপ নিতে পারে।

এখন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চীন ও রাশিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হবে ব্যতিক্রম। জি৭ গোষ্ঠীর মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা একই পথে হাঁটলে যুক্তরাষ্ট্র একা পড়ে যাবে।

এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সের স্বীকৃতি বাস্তবায়িত হলে এটি হবে ১৪৮তম দেশ।

ইসরায়েলি সরকারের ভেতরে-বাইরে চাপ বাড়ছে
গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। জিম্মিদের মুক্তি না হওয়ায় দেশজুড়ে চলছে বিক্ষোভ। এদিকে, ইসরায়েলের ৩১ বিশিষ্ট নাগরিক—যাদের মধ্যে অস্কারজয়ী নির্মাতা, কবি, শিক্ষাবিদ ও সাবেক আইনপ্রণেতা রয়েছেন—এক বিবৃতিতে গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চেয়েছেন। তারা বলেছেন, লাখো ফিলিস্তিনিকে জোরপূর্বক গাজা থেকে সরানোর পরিকল্পনা ও সেখানে অনাহারে মৃত্যু ঘটানো মানবতার বিরুদ্ধে অপরাধ।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews