1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পালানোর সময় ধরা পড়া জনির দায় স্বীকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া (৪৭) হত্যাকাণ্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো. জনি ভূঁইয়া নামে এক যুবক। পুলিশের দাবি, হত্যার পর পালানোর সময় স্থানীয় লোকজন জনিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে জনির এই জবানবন্দি রেকর্ড করা হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, আসামিকে আদালতে হাজির করার পর তিনি স্বীকারোক্তি দিতে সম্মতি প্রকাশ করলে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক মোহাম্মদ হানিফ আবেদন করেন। পরে আদালত জবানবন্দি গ্রহণ করেন।

গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ‘সি’ ব্লকে একটি হার্ডওয়্যার দোকানের ভেতরে গোলাম কিবরিয়াকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। আজ সকালে নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার পল্লবী থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৭–৮ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করে হত্যা মামলা করেন।

চিহ্নিত আসামিরা হলেন—

  • মো. জনি ভূঁইয়া,
  • সোহেল ওরফে মনির হোসেন (৩০),
  • সোহাগ কালু (২৭),
  • মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮)
  • রোকন (৩০)।

মামলার এজাহারে বলা হয়েছে, গোলাম কিবরিয়া প্রায়ই বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে তাঁর বন্ধু মাসুদ রানার সঙ্গে বসতেন। সোমবার সন্ধ্যায় সেখানে ঢুকে কিবরিয়াকে টার্গেট করে গুলি করেন জনি ভূঁইয়া, সোহাগ কালু ও রোকন। হত্যার পরিকল্পনা ও নির্দেশনা দেন সোহেল ও মাসুম।

কিবরিয়ার চোয়াল, গলা, ঘাড়, কান ও বুকে একাধিক গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পালানোর সময় জনিকে স্থানীয় লোকজন আটক করলেও অন্য আসামিরা সরে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করেন। তাদের কারও পরনে ছিল পাঞ্জাবি, বাকিদের শার্ট; সবার মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল।

দোকানে তখন নয়জন ছিলেন। দুর্বৃত্তরা ঢুকেই গুলি চালাতে থাকলে ভয়ে সবাই বেরিয়ে যান। কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়লে একজন তাঁকে কাছ থেকে আরও তিনটি গুলি করে দ্রুত বেরিয়ে যায়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews