1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শাবিতে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সিলেট প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের তথাকথিত ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলর বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে এ কর্মসূচি চালান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান লেখেন, যার মধ্যে ছিল ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’সহ একাধিক প্রতিবাদী বার্তা।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত’ ইস্যুকে কেন্দ্র করে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ছাত্ররাজনীতি হওয়া উচিত উন্মুক্ত ও স্বচ্ছ এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত।

তিনি আরও বলেন, গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল এবং এতে ক্যাম্পাসে অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবির আড়ালে ছাত্রশিবির গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ। এর প্রতিবাদে এ দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews