1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা

  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরের লামাবাজার এলাকার একটি বাসা থেকে স্কুল শিক্ষিকা মিলি দে (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার রাতে লামাবাজার ছায়ানীড় এলাকার ৩১ নম্বর বাসার ৫ম তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। তিনি নগরের কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন এবং মায়ের সঙ্গে লামাবাজারে থাকতেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে ফিরে এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে মিলি দে’র ঝুলন্ত দেহ দেখতে পান।

পরে পুলিশে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন,
“এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews