1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গে ৫ দিনে তিন শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সিলেট প্রতিনিধি

সিলেট বিভাগে হামের উপসর্গে গত পাঁচ দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার আরও এক শিশুর মৃত্যু হয়েছে, যার নাম বিশ্বজিত। তার বয়স ছিল মাত্র ৭ মাস। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে সিলেটে হামের উপসর্গে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে, যাদের প্রত্যেকের বয়স এক বছরের কম। এর আগে, ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু এবং ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews