1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

আজ আসছে নতুন মুদ্রানীতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দেশের চিত্র প্রতিবেদন

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি আজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ ঘোষণা করবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সময় বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলো তুলে ধরবেন।

ঘোষণা অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ—বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, মুখ্য অর্থনীতিবিদ এবং ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখযোগ্য যে, দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৬.৪ শতাংশ, যা গত ২২ বছরে সর্বনিম্ন। যদিও এই সময়ের লক্ষ্যমাত্রা ছিল ৯.৮ শতাংশ। এমন পরিস্থিতিতে ঋণপ্রবাহের বর্তমান ধারা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews