1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের ডিআইজির ভাড়া বাড়িতে মাসে ২২ ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৪ আদাবরে নালা সংস্কারের নামে অর্থ আদায়ের অভিযোগ, আলোচনায় ছাত্রদল নেতা নয়ন ৮১ বছরে জাতিসংঘ: প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান ঘোচানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব

বিএনপি কার্যালয়ের ভাড়া চাইতে গিয়ে প্রাণ গেল দোকান মালিকের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া ভাড়া চাইতে গিয়ে মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে এক দোকান মালিক পিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গত বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।

নিহতের ছেলে রাসেল জানান, সকালে তার বাবা বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ কয়েকজন তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে দোকানটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এটি দলটির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত।

বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয় যখন তোতা মেম্বার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে বলেন, “বিএনপির অফিসের কীসের ভাড়া?” কথা-কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে উপস্থিত লোকজন জাহাঙ্গীরকে পিটিয়ে গুরুতর জখম করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, দোকান ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews