1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

প্রাণনাশের আশঙ্কায় বিএনপি নেতা ফজলুর রহমান, নিরাপত্তা চাইলেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইনজীবী ফজলুর রহমান নিজের প্রাণনাশের শঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান বলেন, “আমার বক্তব্যে কেউ ক্ষুব্ধ হলে আইনগত ব্যবস্থা নিক। মামলা করতে পারে, আমাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু আমাকে হত্যার জন্য বাসায় মব জড়ো করা গ্রহণযোগ্য নয়।”

তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, “গত এক বছর ধরে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় ‘মব জাস্টিস’। সেটিই এখন আমার ওপর প্রয়োগ করা হতে পারে কি-না, আমি দেশবাসীকে প্রশ্ন করতে চাই।”

একই সময়ে ঢাকার সেগুনবাগিচায় তার ভাড়া বাসার সামনে দশ-বারো জন ব্যক্তি বিক্ষোভ করেন। ফজলুর রহমান জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার এবং আমার পরিবারের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।”

পরিবারের সদস্যরা খবর দিলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেন।

এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিন্দা জানিয়ে বলেন, “ফজলুর রহমানকে ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে তাকে ঘিরে এ ধরনের পরিস্থিতি মোটেও কাম্য নয়।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews