1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

সংঘর্ষে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে চমেকে ধর্ম উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রাত ১১টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি আহত শিক্ষার্থী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি আশ্বাস দেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

ধর্ম উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে এ ধরনের সংঘর্ষ খুবই অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার সুযোগ নিয়ে কেউ যেন নতুন কোনো চক্রান্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।”

শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতি তিনি আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এসময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা বর্তমানে দু’দিনের সরকারি সফরে চট্টগ্রামে অবস্থান করছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews