1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবারও শেখ হাসিনার দমনমূলক আমলে ফিরে যেতে হবে।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “নির্বাচনকে বাঁধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন সংঘাতে না গড়ায়।”

তিনি আরও বলেন, “সব দলের নিজস্ব রীতিনীতি ও কর্মপন্থা থাকে। সবাই সবার মতো মত দেবে—এটাই গণতন্ত্র। ভিন্নমতকে সম্মান জানাতে হবে।”

বিএনপির এই নেতা রাজনৈতিক দলগুলোকে নিজস্ব এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, “দ্বিমত পোষণ করেও একে অপরকে সম্মান জানানো যায়, কিন্তু সহিংস রাজনীতিতে ফেরত যাওয়া চলবে না।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews