1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের বিচার দাবিতে আজ রাজধানীতে এনসিপির গণমিছিল

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ শনিবার রাজধানীতে গণমিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।
মিছিলটি শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটর মোড় থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

গণমিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলে ধরেন।

এর আগে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ আন্দোলন করে আসছে। এনসিপিও দলটিকে নিষিদ্ধ ঘোষণা এবং বিচারের দাবিতে আন্দোলন করে।

এইসব আন্দোলনের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews