1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

চীনের সামরিক তৎপরতা মোকাবিলায় ২০২৭ সালে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে চার দেশের কৌশলগত জোট কোয়াড। এর অংশ হিসেবে ২০২৭ সালে প্রথমবারের মতো জোটের আওতায় যৌথ সামুদ্রিক মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত কোয়াড শীর্ষ সম্মেলনে চার দেশের নেতারা এ সিদ্ধান্ত নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে ২০২৭ সালে সামুদ্রিক মহড়া আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়। ‘ইন্দো-প্যাসিফিক মেরিটাইম সার্ভেইল্যান্স কোলাবোরেশন’ নামের এ উদ্যোগের আওতায় চার দেশের পি-৮ ও পি-৩সি মডেলের সামুদ্রিক টহল বিমান অংশ নেবে। এসব বিমান দিয়ে সমুদ্রপথে নজরদারি, ডুবোজাহাজ শনাক্তকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত তথ্য বিনিময় জোরদার করা হবে।

 

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews