1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কাপাসিয়ায় একই পরিবারের ৫ খুন: প্রধান অভিযুক্ত ফোরকানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬

অনলাইন ডেস্ক

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) পুলিশের আবেদনের পর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুন নাইম এ আদেশ দেন। ঘটনার পর থেকেই ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।

ঘটনার পর শনিবার শারমিনের বাবা শাহাদাত মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফোরকান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ফোরকান মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের আতিয়ার হাসান মোল্লার ছেলে। তিনি সপরিবারে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পর্যন্ত পরিবারটির সদস্যদের স্বাভাবিকভাবে দেখা গেলেও শনিবার সকালে ঘরের ভেতরে পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মূল অভিযুক্ত ফোরকান মিয়াই হত্যাকাণ্ডে জড়িত।

নিহত শারমিনের বাবা শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার আগের রাতে মেয়ের সঙ্গে তার কথা হয়েছিল। শারমিন জানিয়েছিল, ২৪ মে বাবার বাড়িতে আসবে। পরদিন সকালে ফোরকানের ভাই জব্বার মোল্লা তাদের বাসার খোঁজ নিতে বলেন। পরে গিয়ে পুরো পরিবারের লাশ দেখতে পান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews