1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক

রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের গালাগাল, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযুক্ত ব্যক্তি হলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবির।

ঢাকা অঞ্চলের ‘কৃষি উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার জানান, দুপুর প্রায় ১টা ৫০ মিনিটের দিকে আলমগীর কবিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর দপ্তরের ৭১৭ নম্বর কক্ষে প্রবেশ করে। সেখানে ঢুকেই তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয় এবং মোটা অঙ্কের টাকা চাঁদা হিসেবে দাবি করা হয়। দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর তিনি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছেন।

একই দিনে অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহফুজুর রহমান দাবি করেন, আলমগীর কবির তাঁকে বাইরে ডেকে নিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি বলেন, এর আগেও তাঁর কাছে দুই লাখ টাকা চাওয়া হয়েছিল।

ড. মাহফুজুর রহমানের অভিযোগ, শুধু তাঁর কাছেই নয়, অধিদপ্তরের অন্য কর্মকর্তাদের কাছেও মাঝেমধ্যে এসে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা আলমগীর কবির। তাঁর দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা তৃতীয় পক্ষের চাপে পড়ে এসব কথা বলেছেন এবং এ ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, ঘটনার সময় তিনি মন্ত্রণালয়ের একটি বৈঠকে ছিলেন। তবে কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews