1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

চট্টগ্রামে চাঁদা দাবির ভিডিও ভাইরাল: এনসিপি নেতা নিজাম উদ্দিনকে শোকজ

  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

চাঁদা দাবির অভিযোগে ভিডিও ভাইরাল হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলীয় নেতৃত্ব।

সোমবার দুপুরে মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়—রোববার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে নিজাম উদ্দিনকে।

ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম বন্দরের আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা নেওয়ার বিষয়ে কথোপকথন চলছে। মেসেঞ্জার কলের ওই আলাপে নিজাম উদ্দিনকে আরও পাঁচ লাখ টাকা নেওয়ার পরামর্শ দিতে শোনা যায়। ভিডিওটি অন্য একটি ফোনে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যদিও নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি পুরোনো একটি প্রাঙ্ক কল, যার কোনো সত্যতা নেই। ষড়যন্ত্র করে ভিডিওটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।” তিনি শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানান, লিখিত জবাব দেবেন এবং “এখানেও জয়ী হবেন” বলে আশা প্রকাশ করেন।

এর আগে গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন এক নারী। অভিযোগে বলা হয়, দুই কোটি টাকা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার সদস্য সচিব পদ থেকেও তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে পুনর্বহাল করা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews