1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব ইসলামের দৃষ্টিতে হিংসার আগুন ও বিদ্বেষের মরণব্যাধি HRW Warns of Renewed Political Repression Amid Mass Arrests in Bangladesh গঙ্গা চুক্তি নবায়নে ১২ ডিসেম্বরের আগেই সমঝোতার আশা Freedom of Expression Under Pressure in Bangladesh: Human Rights Concerns

জীবনের বিনিময়েও সুষ্ঠু নির্বাচন আনার অঙ্গীকার সিইসির

  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, জীবনের বিনিময়েও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তাহের বলেন, “জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের তারিখে আমাদের আপত্তি নেই। আমরা নির্বাচনে অংশ নেব এবং উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানাব। প্রয়োজনে এ নিয়ে আন্দোলনও হবে।”

তিনি আরও বলেন, বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয়। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রয়োজন। এটি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বে বহু দেশেই চালু। এতে জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন সম্ভব হবে।

অতীতের তিনটি নির্বাচনকে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে তাহের বলেন, “গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচন জনগণের দাবি। আস্থা ফিরিয়ে আনতে হবে। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে, সরকারকে প্রমাণ করতে হবে তারা আন্তরিক।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বর্তমানে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। তবে সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews