1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে লাইফলাইন হাসপাতালে অনিয়ম ও অবহেলার অভিযোগ পুলিশ কর্মকর্তা আলিম মাহমুদের অবৈধ সম্পদ: তদন্তের দাবি জোরালো ছাত্রদলের কমিটি গঠনে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা: ভাঙচুর, মারধর ও লুটপাট লন্ডন থেকে ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন ডা. জুবাইদা খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কি না—চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের: মির্জা ফখরুল বাংলাদেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই,তারেক রহমানের ফেরাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস জাতীয় নির্বাচনের আগে বিএনপিতে যোগদানের ঢল: মির্জা ফখরুল ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে যুবদল নেতাকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় সিআইডি কর্মকর্তা এভারকেয়ারে খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটাপন্ন’: বিএনপি নেতা আজম খান

দিল্লির রেড ফোর্টে ভয়াবহ বিস্ফোরণ: ১২ নিহত, সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত শুরু

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টের (লাল কেল্লা) সামনে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

সোমবার সন্ধ্যার ব্যস্ত সময়ে রেড ফোর্টের সামনে গাড়িতে থাকা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে আশপাশের যানবাহন ও দোকানপাটে আগুন ধরে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক বিবৃতিতে এ ঘটনাকে “কাপুরুষোচিত ও নৃশংস সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করে জানায়, “নিরীহ মানুষের প্রাণহানির এই ঘটনায় জাতি শোকাহত, তবে সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতার নীতি’ অনুসরণ করবে।”

ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ঘটনাটি তদন্ত করছে। পুলিশের দাবি, কাশ্মীরের পুলওয়ামা জেলা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে যাদের সঙ্গে হামলার যোগ থাকতে পারে।
তাদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ (জেইএম) গোষ্ঠীর সঙ্গে সম্ভাব্য যোগাযোগের সূত্র।

পুলিশ জানায়, সোমবার ভোরে পরিচালিত অভিযানে ২,৯০০ কেজি বিস্ফোরক, রাসায়নিক পদার্থ, ডেটোনেটর ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজন, যাদের মধ্যে দুইজন কাশ্মীরি চিকিৎসকও রয়েছেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীরা এখন যাচাই করছেন, বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালক এই চক্রেরই সদস্য কিনা এবং সোমবার রাতের হামলাটি আগের অভিযান ও গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে কিনা।

এটি ছিল দিল্লিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর আগে চলতি বছরের এপ্রিলে কাশ্মীরে ২০ জন হিন্দু পর্যটককে গুলি করে হত্যা করা হয়েছিল, যার দায়ভার ভারত পাকিস্তানের ওপর চাপিয়েছিল। পরবর্তীতে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছায়, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িকভাবে প্রশমিত হয়।

কিন্তু এবার রেড ফোর্ট বিস্ফোরণকে “সন্ত্রাসী হামলা” হিসেবে ঘোষণা করায় দুই দেশের সম্পর্ক আবারও সংঘাতের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “এই হামলায় জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করা হবে। কেউই আমাদের গোয়েন্দা সংস্থার হাত থেকে রেহাই পাবে না।”

Share this Post in Your Social Media

Comments are closed.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface