1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি ভোট করব, আমি ইতোমধ্যে নমিনেশন চেয়েছি। বর্তমানে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে নির্বাচনে অংশ নিতে যথাসময়ে পদত্যাগ করব।”

সূত্র জানিয়েছে, আসাদুজ্জামান শিগগিরই পদত্যাগপত্র জমা দিতে পারেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews