1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সময়ে পরকীয়া গাণিতিক হারে বৃদ্ধি ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর প্রকাশিত তালিকায় ফজলুর রহমানের নাম নেই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: সাংস্কৃতিক পরিচয় না কি বাস্তব চ্যালেঞ্জ? পিএইচডি কী? উচ্চশিক্ষার সর্বোচ্চ ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি শুরু, আবেদনের শেষ সময় ২১ মে গরুর মাংস ও ব্রোকলি: পুষ্টিকর ও সুস্বাদু এক পারফেক্ট রেসিপি আবার কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা মৌলভীবাজারে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গুরুত্ব: জ্বালানি ও সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকলে বিভিন্ন জটিল সমস্যার সমাধান সহজ হবে।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় জ্বালানি খাতের সহযোগিতা, বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে। তার মতে, ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে উভয় দেশের জন্যই তা লাভজনক হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সম্পর্কের ধরন হবে বাস্তবভিত্তিক ও পারস্পরিক স্বার্থনির্ভর। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর নিয়েও আলোচনা হয়েছে। তিনি ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ অংশ নিতে মঙ্গলবার ভারত যাবেন। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে সীমান্ত পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে জানায়, দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে ভারত।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews