1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে দায়ী করায় , সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২ এর বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।


তানভীর সিরাজ অভিযোগে বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনেই ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
তিনি জানান, গাজীপুর মহানগর পুলিশ ইতিমধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে, যেখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।


৭ আগস্ট রাত ৯টা ৫৫ মিনিটে সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন—“গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জ** করে হ*ত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা!”

পরে ৮ আগস্ট সকাল ১০টা ৩৯ মিনিটে তিনি পোস্টটি সম্পাদনা করে ‘চাঁদাবাজ’ শব্দটি বাদ দিয়ে ‘ছিনতাইকারী’ লেখেন।


বাদী পক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews