1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

খুলনায় এনসিপি নেতাকে গুলি: আটক নারী তনিমার পরিচয় জানা গেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় একটি নারীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন।

আটক হওয়া নারীর নাম তনিমা ওরফে তন্বী। পুলিশ তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি, তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্যসচিব। ৪ অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটিতে তনিমা ১নং যুগ্ম সদস্যসচিব পদে নির্বাচিত হন।

ওসি তৈমুর হোসেন জানিয়েছেন, “তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। আটক নারীকে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার একটি বাসায় মোতালেব শিকদারকে গুলি করা হয়। ঘটনাস্থলে মাদক ও নারী সম্পর্কিত আলামত পাওয়া গেছে। বাসাটি তনিমা ও অজ্ঞাত এক যুবক স্বামী-স্ত্রী হিসেবে গত নভেম্বর মাসে ভাড়া নিয়েছিলেন। এ বাসায় নিয়মিত যাতায়াত করতেন মোতালেব শিকদার। ঘটনার পরপরই ভাড়াটিয়া দম্পতি আত্মগোপন করেন।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানিয়েছেন, “মোতালেব শিকদারকে গুলি করা হয় এবং স্থানীয়রা প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে সিটি স্ক্যানের জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews