1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেছেন, একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ইসলামী যুব মজলিসের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, সমাজকে আলোকিত ও মানবকল্যাণমুখী করতে যুবকদের দায়িত্ব সবচেয়ে বেশি। নৈতিকতা, আদর্শ ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করলে যুবসমাজই দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তনের প্রধান শক্তিতে পরিণত হতে পারে।

ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান হাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন, মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মো. এহসানুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম. এম. আতিকুর রহমান এবং বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোতাহিরুল ইসলাম, মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারি ফয়সাল আলম স্বপন, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি এম. খসরু, অর্থ সম্পাদক আহমেদ রেজা, প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি শাহিদুল ইসলাম শাহেদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন, শ্রমিক মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি উবায়দুল হক আবিদ এবং সাধারণ সম্পাদক মামনুন হোসাইনসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, নৈতিক ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গড়ে তুলতে ইসলামী শিক্ষার প্রসার, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews