1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি বৈদেশিক মুদ্রা আইনের মামলা,সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২১ জুন

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি’ পুলিশ সপ্তাহে আবেগঘন বক্তব্য ঢাকা রেঞ্জ ডিআইজির

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬

দেশের চিত্র প্রতিবেদন

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, দীর্ঘ চাকরি জীবনে নানা বঞ্চনা, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হলেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রায় ২৯ বছরের চাকরি জীবনে এই প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার সুযোগ পেয়েছেন। দীর্ঘ প্রতীক্ষা ও বঞ্চনার পর এ মুহূর্ত তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে চাকরির শুরুতেই বৈষম্যের শিকার হন। ১৯৯৮ সালে মাত্র ১৭ মাসের মাথায় তার ব্যাচের মধ্যে একমাত্র তাকেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হস্তক্ষেপে তিনি পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পান।

বক্তব্যে শৈশবের স্মৃতিচারণ করে রেজাউল করিম বলেন, সপ্তম শ্রেণিতে পড়াকালে মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষের মালা পরিয়ে বরণ করার সুযোগ হয়েছিল তার। সেই স্মৃতিকে তিনি জীবনের অন্যতম সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৭৭ থেকে ১৯৮১ সালের মধ্যে কয়েকবার জিয়াউর রহমানের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল। সর্বশেষ ১৯৮১ সালের ২৫ জানুয়ারি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুনিয়র ক্যাডেট কোর ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়। সেদিনের অনুভূতিকে “বিশ্বজয়ের আনন্দ” বলেও বর্ণনা করেন তিনি।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কঠিন সময়ে খালেদা জিয়ার একটি আশ্বাস তাকে নতুনভাবে বাঁচার শক্তি জুগিয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করা হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি এসেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews