1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে সংস্কারের পক্ষে বিপুল জনসমর্থন পাওয়া সত্ত্বেও তা বাস্তবায়নে সরকারের অনীহা এবং প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৯ জুন) বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও হজরত খানজাহান (রহ.)–এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোটে সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে। কিন্তু সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। আমরা ভোটাধিকারের এই আন্দোলন অব্যাহত রাখব। সংস্কারের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি যদি দেশের বৃহৎ জনগোষ্ঠীর এই দাবি অস্বীকার করে, তাহলে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ আরও তীব্র হবে।”

তিনি অভিযোগ করেন, বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে এবং তাদের যথাযথ বিচারের আওতায় আনা হচ্ছে না। বর্তমান সরকারের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, প্রশাসন ও ব্যাংকিং খাতে দক্ষতার পরিবর্তে অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।

তার দাবি, “গোপালগঞ্জের উন্নয়নের যে মডেল অনুসরণ করা হয়েছে, সেটি এখন বগুড়ার শিবগঞ্জেও প্রয়োগের চেষ্টা চলছে। এই ধারা অব্যাহত থাকলে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্নে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।”

বিএনপির বিরুদ্ধে সংকীর্ণ রাজনৈতিক চর্চার অভিযোগ এনে তিনি বলেন, আত্মীয়স্বজনের নামে ইউনিয়নের নামকরণ করে দলটি নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিচ্ছে। তিনি শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ গণঅভ্যুত্থানে নিহত ১,৪০০ শহীদের নামে ইউনিয়নের নামকরণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আপনারা আরাম-আয়েশে ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছেন। এখন সন্তানদের ঠিকাদারি কাজ দিয়ে যে ধরনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তা জনগণ গ্রহণ করবে না।”

বাগেরহাটে শেখ পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের অবসান ঘটায় স্থানীয় জনগণকে অভিনন্দন জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হজরত খানজাহান (রহ.)–এর নামে বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

এ ছাড়া শনিবার খুলনায় অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের যেসব এলাকায় উন্নয়ন প্রয়োজন, সেখানে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করাই এনসিপির অন্যতম লক্ষ্য। এ সময় এনসিপির বাগেরহাট জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews