1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

ফেসবুকে ‘পরকীয়া’ অভিযোগের পোস্ট, ঘণ্টাখানেক পর যুবদল কর্মী খুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘পরকীয়া’ অভিযোগ করে ফেসবুকে পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবদল কর্মী। নিহতের নাম রনি হোসেন (৩০)।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রনি উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার কিছুক্ষণ আগে রাত ১১টার দিকে রনি তার ফেসবুক অ্যাকাউন্টে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর বিরুদ্ধে ‘পরকীয়া’ সম্পর্কের অভিযোগ তোলেন। পোস্টের সঙ্গে রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবি সংযুক্ত করেন তিনি। এতে রনি লেখেন, “এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে…”

এ পোস্টের প্রায় এক ঘণ্টা পর অজ্ঞাত কয়েকজন রনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।”

পুলিশের প্রাথমিক ধারণা, ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে অভিযুক্ত শেখ রাজু পলাতক রয়েছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews