1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

সিলেটে নগর সুরক্ষা বাঁধ ও রিভার ড্রাইভ প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬

সিলেট প্রতিনিধি

সিলেট নগরের জলাবদ্ধতা নিরসন ও আধুনিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘নগর সুরক্ষা বাঁধ ও রিভার ড্রাইভ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগর সুরক্ষার পাশাপাশি নদীতীর ঘেঁষে একটি দীর্ঘ ও নান্দনিক রিভার ড্রাইভ গড়ে উঠবে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরের সুরমা নদীর চাঁদনীঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প-বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী তীর সংরক্ষণের পাশাপাশি ইউরোপীয় ধাঁচে একটি আধুনিক রিভার ড্রাইভ গড়ে উঠবে। এতে নগরের জলাবদ্ধতা সমস্যা কমবে এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ও উন্নত যোগাযোগব্যবস্থা তৈরি হবে। পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে সকালে রাজধানী থেকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে নগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশেও যোগ দেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews