1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

হামজার পর বাংলাদেশে আসছেন সামিত শোম

  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী সামিত শোম। জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে পাসপোর্ট হাতে পাওয়ার আগে কোনো গণমাধ্যমে কথা বলবেন না বলে জানিয়েছেন তিনি।

২৭ বছর বয়সী সামিতের দেশের বাড়ি শ্রীমঙ্গলে। বাবা-মা নব্বইয়ের দশকে কানাডায় পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে তিনি কানাডার শীর্ষ ফুটবল লিগের ক্লাব ‘কাভালরি এফসি’-তে খেলছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সামিতের যোগাযোগ শুরু হয় ২০২৪ সাল থেকে। প্রাথমিক দ্বিধা থাকলেও হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত সামিতকে আশ্বস্ত করেছে।

সামিত ইতোমধ্যে পাসপোর্ট প্রক্রিয়া ও জন্ম নিবন্ধনের কাজ শুরু করেছেন। এরপর কানাডার ফুটবল ফেডারেশন থেকে ছাড়পত্র নিয়ে ফিফার কাছে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি চাইবেন তিনি।

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই সামিতকে দলে পেতে চায় বাফুফে।

বাংলাদেশের ফুটবলে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতি বাড়ছে—জামাল ভুঁইয়া, তারিক কাজী, হামজা চৌধুরীর পর সেই তালিকায় নতুন সম্ভাবনার নাম সামিত শোম।

সূত্র : বিবিসি

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews