1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর কাছে চাঁদা দাবিতে কারাগারে বিএনপি নেতা জসিম

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন (৩৫) চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত রোববার (১৩ জুলাই) সকালে মৌলভীবাজার ২নং আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। মামলাটি করেছেন ফ্রান্স প্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মো. হাফিজুর রহমান।

অভিযোগ অনুযায়ী, শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় ফার্ম স্থাপনের সময় জসিম উদ্দিন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ফার্ম ভেঙে দেওয়ার হুমকি দেন। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে প্রবাসী উদ্যোক্তা আদালতে মামলা করেন।

পিবিআই-এর দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিল করা হয়। জানা গেছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-৩২০/২৪ সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত হলে এ ধরনের অপরাধ কমে আসবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews