1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

মৌলভীবাজারে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান: ১২ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করেছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার ও বুধবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মোট ১২ জন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—

  • শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়,
  • মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান,
  • রাজনগর উপজেলার ৮নং মনসুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নূর গুলু,
  • জুড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ ওরফে ফয়সাল উদ্দিন,
  • সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জমসেদ খা,
  • বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন,
  • কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন কুর্মী,
  • কুলাউড়া উপজেলার ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়,
  • শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন রাজন, এবং
  • জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী অশোক দেববর্মা।

পুলিশ জানিয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews