1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

সংসদে একদিনেই ১০ বিল পাস, অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের পথে অগ্রগতি

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

এর আগে, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। এছাড়া ২০টি অধ্যাদেশের মধ্যে ৪টি বাতিল এবং বাকি ১৬টি আরও পরিমার্জন করে নতুন বিল হিসেবে আনার সুপারিশ করা হয়।

সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত বিল উত্থাপন করেন নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬। এগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬ পাসের প্রস্তাব দেন, যা কণ্ঠভোটে গৃহীত হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬ উত্থাপন করলে সেটিও অনুমোদিত হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা বিল, ২০২৬; এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬; এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উপস্থাপন করেন। এসব বিলও সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

এর মাধ্যমে অধ্যাদেশভিত্তিক আইন কাঠামোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার হলো।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews