1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের জনগণের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেশটির মুসলিম সম্প্রদায় উৎসবটি আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে।

চিঠিতে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। মোদি বলেন, দুই দেশ পারস্পরিক সহযোগিতা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ভারত আগ্রহী বলেও জানান তিনি।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews